বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

করোনা আক্রান্ত হননি পুতিন, সুস্থ আছেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনা আক্রান্ত হননি এবং সুস্থ অবস্থায় আছেন। মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, পুতিন ‘পুরোপুরি সুস্থ’ আছেন। তার করোনা টেস্ট করানোর জন্য নমুনা দেয়া হয়েছে। তবে ফলাফল এখনো আসেনি।

সম্প্রতি পুতিনের ঘনিষ্ট লোকজনের মধ্যে করোনা ধরা পড়ে। এতে তার করোনা আক্রান্ত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়। এ প্রেক্ষাপটে গণমাধ্যমে তাকে নিয়ে নানা খবর বের হতে থাকে।

আগামী সপ্তাহে তাজিকিস্তানের রাজধানীতে একটি আঞ্চলিক সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে পুতিনের। তবে তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাখমন জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন স্বশরীরে ওই সম্মেলনে অংশ নিতে পারবেন না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102