বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন।  অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের সামান্য উত্থান দেখা গেছে।

সোমবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৯৬ পয়েন্টে।  অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২৬২৭ ও ১৫৭১ পয়েন্টে।

দিনের এ সময় পর্যন্ত ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দরবৃদ্ধি পেয়েছে ১৯৯টি কোম্পানির এবং দর কমেছে ১১৮টি কোম্পানির। এ ছাড়া দর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১ পয়েন্ট। একই সময়ে সূচকটি ২০ হাজার ৯৯৬ পয়েন্টে অবস্থান করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102