মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

যে কোনো মুহূর্তে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন আশঙ্কার কথা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

শুক্রবার ইয়লটা ইউরোপিয়ান সামিট স্ট্র্যাটেজি বা ইয়েস-এর সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জেলেনস্কি বলেন, “আমি মনে করি সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা রয়েছে। যদি যুদ্ধ না হতো তাহলে ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে  সেই সম্ভাবনাই দেখা দিয়েছে।”

রাশিয়া যখন বার বার বলছে যে, শান্তি আলোচনার ব্যাপারে ইউক্রেন আগ্রহ হারিয়েছে তখন এই কঠোর মন্তব্য করলেন জেলেনস্কি।

তিনি আরো বলেন, সত্যিকার অর্থে পুতিনকে নিয়ে ভাবনার সময় আমার নেই। আমার কাছে মনে হয়, তারা যৌক্তিকভাবে সমস্যা সমাধানে আগ্রহী নন। যুদ্ধ শেষ এবং দ্রুত সমস্যা সমাধানে তাদের কোনো পদক্ষেপ দেখছি না।  

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন। এর কঠোর সমালোচনা করেছে রাশিয়া।

মস্কো বলছে, মার্কিন অস্ত্রের চালান পাওয়ার পর ইউক্রেন বিপজ্জনক আচরণ করতে পারে, যার জন্য তাদেরকে অনুতপ্ত হতে হবে। পার্স টুডে

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102