সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

তিন কোম্পানির শেয়ার অস্বাভাবিক হারে বাড়ছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৪ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার, বাংলাদেশ সাবমেরিন কেবলস ও সমতা লেদারের শেয়ারের দাম সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়েছে বলে জানিয়েছেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এ কারণে বিনিয়োগকারীদের সতর্ক করতে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠান তিনটির বিষয়ে সতর্কবার্তা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

ডিএসই জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ৮ সেপ্টেম্বর দেশবন্ধু পলিমারকে নোটিশ করা হয়। আর বাংলাদেশ সাবমেরিন কেবলস ও সমতা লেদারকে নোটিশ করা হয় ৯ সেপ্টেম্বর। নোটিশের জবাবে তিন কোম্পানির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

দেশবন্ধু পলিমার
গত ৫ মে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৯ টাকা ৮০ পয়সা, যা টানা বেড়ে ৮ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ২৫ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ তিন মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৫ টাকা ৫০ পয়সা বা ১৫৮ শতাংশ।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৯ ও ২০১৮ সালেও কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয়। আর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান করেছে ৩৩ পয়সা।

বাংলাদেশ সাবমেরিন কেবলস
গত ৪ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১৪৮ টাকা। এখান থেকে কয়েক দফায় উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়ে ৮ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ২২১ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ চার মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৭০ টাকা ৭০ পয়সা বা ৫০ শতাংশ।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৯ সালে ১৬ শতাংশ, ২০১৮ সালে ৫ শতাংশ, ২০১৭ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। আর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা করেছে ৭ টাকা ৫৭ পয়সা।

সমতা লেদার
গত ২৭ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ার দাম ছিল ৬৯ টাকা ৭০ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে ৮ সেপ্টেম্বর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়ায় ১২২ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ দুই মাসের কম সময়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫৩ টাকা বা ৭৬ শতাংশ।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিয়েছে কি না, সে সংক্রান্ত তথ্য ডিএসইর ওয়েবসাইটে পাওয়া যায়নি। আর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের ব্যবসায় কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১ পয়সা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102