বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার জেরে নিউইয়র্কে জরুরি অবস্থা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০২ এই পর্যন্ত দেখেছেন

সাহান আহমদ, যুক্তরাষ্ট্র: শক্তিশালী ঘূর্ণিঝড় আইডার প্রভাবে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এনবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়, বুধবার মধ্যরাত থেকে ভারী বর্ষণ হচ্ছে নিউ ইয়র্কে, এর মধ্যে হয়ে গেছে একটি টর্নেডোও। শহরের বৃহত্তম ও প্রধান পৌরসভা নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও নগরবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন।

এক টুইটবার্তায় বিল ডি ব্লাসিও বলেন, আমরা বর্তমানে একটি ঐতিহাসিক প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছি। পুরো শহরজুড়ে নজিরবিহীন বৃষ্টিপাত হচ্ছে এবং এর ফলে সৃষ্ট ধ্বংসাত্মক বন্যায় আমাদের সড়কগুলো বিপজ্জনক অবস্থায় আছে। এ অবস্থায় নগরবাসীকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে নগর কর্তৃপক্ষ।

এছাড়া, নিউইয়র্কের অধিভূক্ত ৫ টি পৌরসভাতেও একই নির্দেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে শহরের ফায়ার সার্ভিস বিভাগ।

সামাজিক মাধ্যমে বিভিন্ন স্থানের ছবি ছড়িয়ে পড়েছে। সাবওয়ে স্টেশন, লোকজনের বাড়ি-ঘরে বন্যার পানি ঢুকে গেছে এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। নিউ জার্সিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। ওই অঙ্গরাজ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিউ জার্সির মেয়র জানিয়েছেন, ওই অঙ্গরাজ্যের প্যাসেইক শহরে একজনের মৃত্যু হয়েছে। ওই একই অঙ্গরাজ্যের মুলিকা হিলে টর্নেডোর আঘাতে কমপক্ষে নয়টি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102