বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

করোনার নতুন ধরন ‘মু’-এর দিকে নজর হু’র

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, তারা করোনার ‘মু’ নামের একটি নতুন ধরণ পর্যবেক্ষণ করছেন। গত জানুয়ারিতে এটা প্রথম কলম্বিয়ায় প্রথম শনাক্ত হয়। 

বৈজ্ঞানিকভাবে ‘মু’ বি ডট ওয়ান ডট ৬২১ হিসেবে পরিচিত। একে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে শ্রেনীবদ্ধ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার এ ধরণ টিকা প্রতিরোধের ঝুঁকি তৈরি করছে। যদিও এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

বিশ্ব জুড়েই করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ভাইরাসের নতুন ধরণের উদ্ভব নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে। করোনার নতুন এ ধরন নিয়ে গত মঙ্গলবার হু তাদের মহামারি বিষয়ক সাপ্তাহিক বুলেটিনে বিস্তারিত জানিয়েছে। 

সার্স, কোভিড-১৯সহ সবধরণের ভাইরাসের মধ্যেই সময়ে সময়ে মিউটেশন ঘটে। এদের অধিকাংশেরই হয় খুব সামান্য প্রভাব কিংবা কোন প্রভাবই থাকে না। কিন্তু কিছু মিউটেশানের প্রভাব হয় মারাত্মক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে আলফা ও ডেল্টাসহ বেশ কয়েক ধরনের কোভিড-১৯ শনাক্ত করেছে। বিশ্বের ১৯৩টি দেশে আলফা এবং ১৭০টি দেশে ডেল্টা ধরণ ছড়িয়েছে। 

কলম্বিয়ায় ‘মু’ শনাক্ত হওয়ার পর ইউরোপসহ দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও এটি ছড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সংস্থা। সূত্র: বাসস। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102