শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

ফুটবল টুর্নামেন্টে নানিয়ারচর সেনা জোনের অনুদান প্রদান

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৩ এই পর্যন্ত দেখেছেন

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা পরিদর্শন ও পুরস্কার বিতরণ এবং আর্থিক অনুদান প্রদান করা হয়ে‌ছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন বগাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বগাছড়ি ভূঁইয়াদম যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান পিএসসি। এছাড়াও টুর্নামেন্টের আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

প্রায় এক মাসব্যাপী চলমান এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সুরিদাশ পাড়া যুব স্পোর্টিং ক্লাব এবং চেঙ্গি যুব এগত্তোর ক্লাব, ১৭ মাইল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হয়। উক্ত খেলায় সুরিদাশ পাড়া যুব স্পোর্টিং ক্লাব বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে এবং চেঙ্গি যুব এগত্তোর ক্লাব, ১৭ মাইল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও, নানিয়ারচর জোন কর্তৃক উক্ত প্রতিযোগিতা অয়োজনকারী বগাছড়ি ভূঁইয়াদম স্পোর্টিং ক্লাবকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। তিনি এ ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের যুবসমাজের গঠনমূলক কার্যক্রমে পাশে থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102