বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

একনায়কতান্ত্রিক সরকার সবসময় মিথ্যার ওপর নির্ভর করে থাকে: বিচারপতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: সত্য নির্ধারণ করতে রাষ্ট্রকে প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সরকারি প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে তুলতে এবং সত্য নির্ধারণ করতে রাষ্ট্রকে প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। 

তিনি বলেন, ‘একনায়কতান্ত্রিক সরকার সবসময় মিথ্যার ওপর নির্ভর করে থাকে। আর তাই সত্য নির্ধারণের জন্য শুধুমাত্র রাষ্ট্রের ওপর নির্ভর করা যায় না। বরং সত্য উদঘাটনের লক্ষ্যে নাগরিকদের আরও বেশি সতর্ক হতে হবে।’

বিচারপতি নিজের বক্তব্যে দাবি করেন, রাষ্ট্রের পক্ষ থেকে প্রচার করা যে কোনও মিথ‌্যাকে প্রকাশ্যে আনার দায়িত্ব রয়েছে দেশের নাগরিক এবং দেশের বিশিষ্টজনদের ওপর।

শনিবার সাবেক প্রধান বিচারপতি এম সি চাগলা স্মারক বক্তৃতা দেন বিচারপতি চন্দ্রচূড়। সেই বক্তৃতাতেই সংবাদমাধ‌্যমের বাকস্বাধীনতার ওপর জোর দেন সুপ্রিম কোর্টের বিচারপতি। সরকার মাধ্যমকে প্রভাবমুক্ত হয়ে সংবাদ পরিবেশন করতে বলেন বিচারপতি চন্দ্রচূড়।

বিচারপতি আরও বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে মিথ্যে খবর বা ভুয়া প্রচার আটকাতে সরকারেরর ওপর নজরদারি চালানো দরকার। এমন সংবাদমাধ্যম প্রয়োজন, যাদের ওপর আস্থা রাখা যাবে। যেই সংবাদমাধ্যম রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাব থেকে মুক্ত, শুধুমাত্র তারাই পারে সরকারের কাজ এবং নীতি নিয়ে প্রশ্ন তুলতে।

বিচারপতি বলেন, করোনা মহামারীর সময় যে ভুয়া খবরের বাড়বাড়ন্ত বেড়েছে, তা মেনে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। মানুষ সবসময় অতিরঞ্জিত খবরের দিকে আকৃষ্ট হয়। তবে অনেক সময়ই সেই খবরগুলো মিথ্যা হয়। তবে তা ছড়িয়ে পড়ে। মিথ্যে খবর ছড়িয়ে পড়লে তা ঠেকাতে টুইটার-ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দায়বদ্ধ হওয়া উচিত।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102