রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

করোনা সংক্রমণ এখন স্থিতিশীল পর্যায়ে: বিশ্বস্বাস্থ্য সংস্থা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনা সংক্রমণের এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, পরিস্থিতি এখন স্থিতিশীল পর্যায়ে। গত দুই মাসে ডেলটা ধরনের সংক্রমণের হারের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। যদিও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে করোনার ডেলটা ধরনের সংক্রমণ দ্রুতগতিতে বেড়েছে।

 বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক বিবৃতিতে বলেন,  করোনা সংক্রমণ স্থিতিশীল রয়েছে। তবে যেকোনো জায়গায় করোনার সংক্রমণ থাকলেই সব জায়গার জন্য এটি হুমকি। তাই এখনও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২২ আগস্ট শেষ হওয়া সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় নতুন করে ৪৫ লাখ মানুষ সংক্রমিত হয়। এক সপ্তাহ আগেও নতুন সংক্রমিতের সংখ্যা প্রায় একই রকম ছিল। দুই মাসের পর্যালোচনার ভিত্তিতে করোনা সংক্রমিতের হার স্থিতিশীল।   

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102