শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

নাকের দু’পাশে চশমার দাগ দূর করতে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৩৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: কেউ চশমা পরেন চোখে স্পষ্ট দেখার জন্য, কেউ আবার ফ্যাশনের খাতিরে পরেন। তবে নিয়মিত চশমা পরলে নাকের দু’পাশে দাগ পড়ে যায়। দীর্ঘদিন চশমা পরার কারণে একসময় এই দাগ আরও গাঢ় হয়ে চিরস্থায়ী হতে পারে।

তাই প্রাথমিক অবস্থায় এই দাগ দূর করা জরুরি। তবে কীভাবে দূর করবেন এই দাগ? প্রাকৃতিক উপাদান দিয়েই এই দাগ দূর করা যায়। জেনে নিন উপায়-

লেবু ও মধুর মিশ্রণ মিশিয়ে ব্যবহার করতে পারেন চশমার দাগ। লেবুর রসে প্রাকৃতিক ব্লিচ উপাদান থাকে। যা যেকোনো দাগ তুলতে পারে।

এজন্য এক চা চামচ লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে নিন। মধু ত্বককে আর্দ্র রাখে। নিয়মিত এই মিশ্রণ ব্যবহারে দাগ দূর হবে।

কমলালেবুর খোসা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কমলালেবুর খোসা গুঁড়ো করে তার সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন।

এরপর তা নাকের দু’পাশে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চশমার দাগ চলে যাবে। ত্বকও ভালো থাকবে।

অ্যালোভেরা জেল যেকোনো দাগ দূর করতে পারে। এজন্য অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিন। সেটি আঙুলে করে নিয়ে নাকে চশমার দাগের উপর লাগান।

এরপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত অ্যালোভেরা ব্যবহারে আস্তে আস্তে দাগ উঠে যাবে। আপনার ত্বকও ভালো থাকবে।

শসার রস ব্যবহারেও দাগ দূর করতে পারেন। এজন্য শসার রস নাকের দু’পাশে লাগিয়ে রাখুন। শসার টুকরোও ব্যবহার করতে পারেন। নিয়মিত করলে ফল পাবেন আপনিই।

আলুর রসেও প্রাকৃতিক ব্লিচ উপাদান আছে। ত্বকের যেকোনো দাগ দূর করতে পারে আলুর রস। এজন্য আলু কুচি করে কেটে বেটে নিন।

আঙুলে করে আলুর রস নাকের দু’পাশের দাগের উপর লাগান। ১০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন আলুর রস লাগালেই ত্বকের বিভিন্ন দাগছোপ দূর হয়ে যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102