বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

মেক্সিকোতে হারিকেনের তাণ্ডব: নিহত ৮

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৪৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর পূর্ব উপকূলে হারিকেন গ্রেসের তাণ্ডবে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও হারিকেনের প্রভাবে মেক্সিকোজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

শনিবার (২১ আগস্ট) হারিকেনটি প্রবল আঘাত হানে। নিহত আট জনের ছয় জনই একই পরিবারের সদস্য।

বিবিসির খবরে বলা হয়, মেক্সিকোতে হারিকেনের আঘাতে ভেরাক্রুজ রাজ্য সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বাতাসের প্রবল প্রবাহে লণ্ডভণ্ড হয়ে গেছে অসংখ্য বাড়িঘর। রাজ্যের রাজধানী জালাপার সড়কগুলো কাদা আর পানিতে নদীর রূপ নিয়েছে। শনিবার দিনভর তাণ্ডব চালানোর পর এটি অনেকটা শক্তি হারিয়ে মেক্সিকোর আরও অভ্যন্তরে প্রবেশ করেছে। 

রাজ্য সরকার জানিয়েছে, বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার পর্যন্ত।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102