বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

আফগান ইস্যুতে পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল নিয়ে পশ্চিমা দেশগুলোকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

শুক্রবার ক্রেমলিনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের জন্য আয়োজিত এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমাদের অবশ্যই আফগানদের ওপর বিদেশি মূল্যবোধ চাপিয়ে দেয়ার ‘দায়িত্বজ্ঞানহীন নীতি’ বন্ধ করতে হবে। 

এসময় তালেবান স্থানীয় ও বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তান ভেঙে পড়বে না বলে আশা করছেন তিনি।

আফগানিস্তানে মার্কিন অভিযান প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, আপনি এটিকে সফল বলতে পারেন না। কিন্তু এই মুহূর্তে সেটি আমাদের আগ্রহের বিষয় নয়। আমরা আফগানিস্তানের স্থিতিশীলতা নিয়ে চিন্তিত।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102