রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

পুরুষদের যে স্বভাব নারীদের অপছন্দ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: অনেকে পুরুষই মনে করেন নারীর মন বোঝা কঠিন। নারীরা কখন কী চায়,সেটা না-কি তারা নিজেরাই জানেন না! তবে এই বিষয়টা পুরোপুরি সঠিক না হলেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ নারীর বৈশিষ্ট্যে কিছুটা অভিমানী প্রকৃতির, একটু চাপা স্বভাবের। নিজের মনের অনেক কথাই মুখ ফুটে বলতে পারে না তারা।

নারীরা পুরুষের পছন্দের প্রতি যত্নশীল হলেও, নারীর পছন্দের প্রতি পুরুষ অতটা যত্নশীল নয়! চলুন জেনে নেই কোন কোন স্বভাবগুলো নারীরা পছন্দ করে না-

রুচিশীল না হওয়া- নারীরা রুচিশীল, ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ বেশি পছন্দ করেন। দামী উপহার বা গাড়ি-বাড়ির থেকেও পুরুষের সাধারণ জ্ঞান এবং তার বই পড়ার অভ্যাস আছে কি না, খাবার খাওয়ার ধরন, অন্যের সঙ্গে ব্যবহারের ধরন ইত্যাদি লক্ষ করেন। পুরুষের মধ্যে এ ধরনের স্বভাব না থাকলে তাদেরকে নারীরা খুব একটা পছন্দ করেন না।

অন্যকে ছোট করতে চাওয়ার প্রবণতা- অনেক পুরুষই আছে যারা নিজেকে বড় দেখানোর জন্য অন্যকে ছোট করে কথা বলে ফেলেন। তারা মনে করে থাকেন, অন্যকে ছোট করতে পারলেই  নিজেকে বড় হিসেবে প্রমাণ করা যাবে। এতে কিন্তু বিপরীত ঘটনাই ঘটে, উল্টো ছোট মনের পরিচয় হয়।

সবজান্তা প্রকৃতির পুরুষ- বুদ্ধিমান এবং খোলা মনের পুরুষ মেয়েদের বেশি পছন্দ। মাঝে মাঝে এই গুণগুলো দোষে পরিণত হতে পারে। নারীকে খুশি করার জন্য পুরুষ নিজেকে বুদ্ধিমান প্রমাণের চেষ্টা করে। তারা সবকিছু জানেন এমন একটি ধারণা তৈরির চেষ্টা করে। এই প্রচেষ্টা অনেক সময় পুরুষটিকে হাস্যকর পরিস্থিতিতে দাঁড় করিয়ে দেয়।

শো অফের স্বভাব- অনেক পুরুষই আছেন যারা নিজের অবস্থান, বাড়ি, গাড়ি বা ভালো চাকরি, ব্যবসা, অর্থ ইত্যাদি নিয়ে অহংকার বা শো অফ করে থাকেন। তারা মনে করেন, এগুলোর কারণে নারীরা মুগ্ধ হবেন তার প্রতি। যেসব পুরুষের স্বভাব এরকম তাদেরকে শিক্ষিত ও স্বনির্ভর নারীরা একদমই পছন্দ করে না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102