বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

ইসলামের বিধান’ মানতে তালেবানের প্রতি সৌদি আরবের আহ্বান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের পর আতঙ্কে রয়েছেন দেশটির নাগরিকরা। একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়ও গোষ্ঠীটির প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন মানবাধিকার লঙ্ঘন না করে। সৌদি আরবও চায়, তালেবান যেন ‘ইসলামি শরিয়ত’ মেনে আফগানিস্তানে মানুষের জীবন, সম্পদ এবং নিরাপত্তা নিশ্চিত করে।সোমবার তালেবানের প্রতি এ আহ্বান জানায় সৌদি আরব। খবর রয়টার্সের।ইসলামের আঁতুড়ঘর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া আফগান জনগণের সঙ্গেই রয়েছে সৌদি আরব। সৌদি আরব আশা করে, ইসলামের নীতির ওপর ভিত্তি করে তালেবান এবং আফগানিস্তানের অন্যান্য দল নিরাপত্তা, স্থিতিশীলতা, মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করবে। পরিস্থিতি দ্রুতই স্থিতিশীল হবে বলে আশা করছে মধ্যপ্রাচ্যের দেশটি।রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এ সময় দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন দেশের দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে ২০ বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষমতা হারানো তালেবান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102