

আন্তর্জাতিক ডেস্ক: উজবেকিস্তানের অভ্যন্তরে আফগানিস্তানের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।উজবেক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বাকরম জুলফিকারভ বার্তা সংস্থা এএফপিকে জানান, আফগানিস্তানের বিমানটি অবৈধভাবে উজবেকিস্তানের সীমান্ত অতিক্রম করছিল। এই দুর্ঘটনা তদন্ত উজবেকিস্তান সরকার তদন্ত কমিটি গঠন করেছে।রোববার ভোররাতে উজবেকিস্তানের দক্ষিণ প্রদেশের সুরকান্দ্রোয়োতে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। উজবেকিস্তানের এই এলাকা আফগান সীমান্তের খুব কাছে। দুর্ঘটনা কবলিত বিমানে কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য মেলেনি।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটির পাইলট ঝাঁপিয়ে পড়েন এবং তিনি জীবিত আছেন।