মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

পিতা

রবিশঙ্কর মৈত্রী
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৩৮ এই পর্যন্ত দেখেছেন

পিতার পবিত্র নাম উচ্চারণ করার আগে
সন্তানের মুখ শুদ্ধ করতে হয়।
পিতা, তোমার নাম আর অপবিত্র হবে না
ওরা কথা দিয়েছে, পিতার নাম পরিচয় মুছে দেবে
বুকের গভীর থেকে।

পিতা, তোমার নাম আর ভাস্কর্য কোথাও থাকবে না
সকল অপবিত্র দৃষ্টি থেকে তুমি মুক্তি পেয়েছ আজ।

জাদুঘরে তোমাকে মানায় না পিতা
তুমি আছ বীর বাঙালির দেশপ্রমীর অন্তরে।
তুমি আছ ফসলের মাঠে
তুমি আছ মানচিত্র জুড়ে।

তোমার মাথায় পেরেক ঠুকছে যারা
তোমার তর্জনী গুঁড়িয়ে দিচ্ছে যারা
তারা আর কেউ নয়
পুরোনো শকুনের নতুন জাতক তারা
তুমি কি তাদের করছ ক্ষমা আবারও?

তোমার ব্যথায় কাঁদছে মাটি
মেঘের আড়ালে সূর্য হয়েছে লাল;
দিন আসবেই
সেদিন পাখিও গাইবে
বঙ্গবন্ধু নাম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102