মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

২০ হাজার আফগান নাগরিককে আশ্রয় দেবে কানাডা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে নিরাপত্তাহীনতায় থাকা ২০ হাজারের বেশি নাগরিককে আশ্রয় দেয়ার পরিকল্পনা করছে কানাডা। বিশেষ করে আফগান নারী কর্মী, মানবাধিকার কর্মী এবং সংবাদকর্মীকে তালেবানের হাত থেকে রক্ষা করার জন্য তাদের আশ্রয় দেয়ার বিষয়ে কানাডা পরিকল্পনা করছে বলে দেশটির অভিবাসনমন্ত্রী মার্কো মেনডিসিনো নিশ্চিত করেছেন।আফগানিস্তানে কানাডা সরকারের হয়ে কাজ করেছেন এমন দোভাষী, দূতাবাসের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কানাডায় বসবাসের সুযোগ দেওয়ার পদক্ষেপ আগেই নেয়া হয়েছিল।

এক সংবাদ সম্মেলনে কানাডার অভিবাসনমন্ত্রী জানান, এই ধারাবাহিকতায় এবার নতুন করে আরও আফগান নাগরিকদের কানাডায় আশ্রয় দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।আফগানিস্তানে একের পর এক শহর দখল করে নিচ্ছে তালেবান। ফলে আরও বেশি আফগান নাগরিকরা চরম নিরাপত্তাহীনতার ঝুঁকিতে রয়েছেন। তবে কবে নাগাদ এসব আফগান নাগরিককে কানাডায় আশ্রয় দেয়া হবে সে বিষয়ে নির্ধারিত সময় জানাননি তিনি।তিনি বলেন, যারা সবচেয়ে ঝুঁকিতে আছেন এমন লোকজন যেমন-নারী কর্মী, মানবাধিকার কর্মী, সংবাদকর্মী, নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘু এবং সমকামী কমিউনিটির সদস্যদের আশ্রয় দেয়ার বিষয়টিকেই বেশি প্রাধান্য দিচ্ছে কানাডা।ইতোমধ্যেই আফগানিস্তানের প্রায় বেশিরভাগ বড় শহর দখল করে নিয়েছে তালেবান। এবার রাজধানী কাবুলের দিকে অগ্রসর হচ্ছে এই সশস্ত্র গোষ্ঠী। দেশটির এক আইনপ্রণেতা এপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন, তালেবানরা চাহার আসিয়াব জেলায় পৌঁছে গেছে, যেটি কাবুলের দক্ষিণে মাত্র ১১ কিলোমিটার (৭ মাইল) দূরে অবস্থিত।এর আগে আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়, কাবুলের কাছাকাছি এলাকায় তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন আফগান সৈন্যরা। তাদের কাবুলে প্রবেশ যেকোনো ভাবেই প্রতিহত করার চেষ্টায় রয়েছে আফগান বাহিনী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102