মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

সাবেক এমপি নাসের রহমানের সুস্থতায় দোয়া ও খাবার বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৮৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান ও তার সহধর্মিণী রেজিনা নাসেরসহ তাদের এক সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সুস্থতা কামনায় মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি, ছাত্রদল ও জাতীয়তাবাদী যুব ফোরাম এর উদ্যোগে রোববার দুপুরে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে দোয়া, মিলাদ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। সদর উপজেলা বিএনপির উদ্যোগে শহরের দেওয়ানি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, জেলা সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, যুগ্ম সপাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বক্‌সি মিছবাউর রহমান, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, সহ-সভাপতি মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, যুগ্ম সম্পাদক শেখ শামিম জাফর, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, পৌর বিএনপি’র সভাপতি অলিউর রহমান অলি প্রমুখ। এদিকে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী যুব ফোরাম যুক্তরাজ্য শাখার উদ্যোগে রোববার বিকালে সদর উপজেলার বাহারমর্দান গ্রামে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর বাড়িতে দোয়া, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102