

চট্টগ্রাম অফিস: বিভিন্ন অপরাধ কার্যক্রমে সম্পৃক্ত থাকায় ১২৩টি শিপিং এজেন্টের লাইসেন্স বাতিল করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বাতিল হওয়া লাইসেন্সে আসা কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে আর খালাস নিতে পারবে না।চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ জানান, জুন মাসের শুরুতে আমাদের তালিকায় মোট ১৩২টি শিপিং কোম্পানির নাম ছিল। তবে যাচাই-বাছাইয়ে আমরা ১২৩টি কোম্পানির লাইসেন্স বাতিল করেছি। লাইসেন্স বাতিল হওয়া শিপিং এজেন্টগুলোর মধ্যে রয়েছে মেকো শিপিং, এএসএস শিপিং অ্যান্ড চার্টারিং লিমিটেড, এটলাস লজিস্টিক বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, মেরিন শিপিং সার্ভিসেস, এমএসসি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, এম এইচ শিপিং প্রভৃতি।চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, এদের বেশিরভাগই লাইসেন্স নবায়ন করেনি। এ ক্ষেত্রে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। আমরা তাদের একাধিকবার তাগাদা দিয়েছি। কিন্তু তারা সাড়া না দেয়ায় আমরা নিয়ম অনুযায়ী লাইসেন্স বাতিল করেছি। সরকারকে রাজস্ব না দিয়ে চট্টগ্রাম কাস্টম হাউসে কাউকে ব্যবসা পরিচালনা করতে দেব না।বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মো. আরিফ বলেন, নতুন শিপিং লাইসেন্স না দিয়ে উল্টো বাতিল করা হচ্ছে, এটা ভালো লক্ষণ নয়। নতুন লাইসেন্স দিলে কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হত। বাতিল হওয়া লাইসেন্সের মাধ্যমে আসা কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা যাবে না। এতে মারাত্মক জটিলতা সৃষ্টি হবে। আমরা কয়েকদিন আগে কাস্টমস কমিশনারে সঙ্গে সাক্ষাৎ করেছি, যাতে নতুন শিপিং লাইসেন্স প্রদান করা হয়।এর আগে মার্চ মাসে ১২২টি সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল করে চট্টগ্রাম কাস্টমস হাউস। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির সঙ্গে জড়িতসহ বিভিন্ন অপরাধ ও মেয়াদোত্তীর্ণ হলেও তা নবায়ন না করায় লাইসেন্স বাতিল করা হয়।লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও রয়েছে: নবারুন বাংলাদেশ লিমিটেড, বিএম ট্রেডার্স, মার্চেন্ট করপোরেশন, সি উইড ট্রেডিং কোম্পানি লিমিটেড, বসুন্ধরা, গ্লোব এন্টারপ্রাইজ অ্যান্ড এজেন্সি লিমিটেড, বৈশাখী শিপিং লাইন লিমিটেড, এ সাত্তার অ্যান্ড সন্স, বন্ধন ট্রেডার্স, ট্রেড ক্লিপার্স কার্গো লিমিটেড, নিকো এন্টারপ্রাইজ, তানিয়া এন্টারপ্রাইজ, আল মাওয়া ইন্টারন্যাশানাল, চাঁদ তারা ট্রেডিং, ক্রাউন ইন্টারন্যাশনাল, টেকমেক কোম্পানি, রেজিয়া ইন্টারন্যাশনাল, এফএফকে ইন্টারপ্রাইজ লিমিটেড, হাসিনা এন্টারপ্রাইজ, বাবুল এন্টারপ্রাইজ, মাল্টিটেক ইন্টারন্যাশনাল, জিম এন্টারপ্রাইজ, মেঘনা এন্টারপ্রাইজ, যমুনা শিপিং এজেন্সি, জামান অ্যান্ড সন্স, বন্ধন ট্রেডিং হাউস, আনমান এজেন্সিস, দি নিজামপুর এজেন্সি, বাংলাদেশ বিল্ডার্স, সেতারা করপোরেশন, অ্যাকশন লজিস্টিক, এনেক্স এন্টারপ্রাইজ, মানাস এন্টারপ্রাইজ, আরিফ এন্টারপ্রাইজ, লাকী ট্রেড ইন্টারন্যাশনাল, সায়মন এন্টারপ্রাইজ, নবীন এন্টারপ্রাইজ, ট্রাস্ট করপোরেশন, লিংক ইন্টারন্যাশনাল, বাসার এন্টারপ্রাইজ, বিজটেক লজিস্টিকস, আভা এন্টারপ্রাইজ লিমিটেড, অথৈ শিপিং, প্রম্পট ক্লিয়ারিং, রনি এন্টারপ্রাইজ, আরআর ফেব্রিক্স লিমিটেড, রূপশা এন্টারপ্রাইজ, রহমান এজেন্সি, রাসেল এন্টারপ্রাইজ, রহমান অ্যান্ড সন্স, রিভার ভিউ, রফিক করপোরেশন লিমিটেড, রয়েল ট্রেডিং সিটিজি লিমিটেড, রনি শিপিং লাইন, ওয়ার্ল্ড লিংক লজিস্টিক্স, আলো ট্রেডিং, আতব হোমায়রা, আব্দুল মোনেম লিমিটেড, আলম অ্যান্ড ব্রাদার্স, আজমীর ইন্টারন্যাশনাল, এ বকর অ্যান্ড কোম্পানি, আহমদ এজেন্সিস, আলভী কমার্শিয়াল, বাবুল চৌধুরী কোম্পানি লিমিটেড, বে স্টার লিমিটেড, বি কবির অ্যান্ড ব্রাদার্স, ব্রাইট শিপিং, ব্রাইট অ্যান্ড কোম্পানি, বাণিজ্য বিকিরণ, বাংলাদেশ ট্রেডিং এজেন্সি, বাংলাদেশ ইন্টা শিপিং, পরিচর্যা এজেন্সি লিমিটেড, পিএন করপোরেশন, পদমদি, পপুলার প্যাকার্স অ্যান্ড শিপিং, পেগসি টেক্সটাইল লিমিটেড, পরাগ ট্রেডিং এজেন্সি, পপুলার এজেন্সি বাংলাদেশ, লিপইয়ার ইন্টারন্যাশানাল, জ্যাকো এন্টারপ্রাইজ লিমিটেড, জেনথি এন্টারপ্রাইজ লিমিটেড, মডার্ন সিপার্স, এমএ লতিফ অ্যান্ড কোম্পানি, এমআর করপোরেশন, মামুন অ্যান্ড ব্রাদার্স, ম্যাক এন্টারপ্রাইজ, এমএম করপোরেশন, এনাছু ট্রেডার্স, ইজি লাইন, এক্সপ্রেস এজেন্সিজ প্রাইভেট লিমিটেড, ক্লাসিক ট্রেড ইন্টারন্যাশনাল, কন্টিনেন্টাল সিঅ্যান্ডএফ লিমিটেড, কন্টিনেন্টাল ট্রেডিং এজেন্সি, সেঞ্চুরি ইন্টারন্যাশনাল, ট্রেড বাংলা ইনক, দি স্কাইল্যান্ড ট্রেডার্স, টেডিং করপোরেশন অব বাংলাদেশ ও এনএস করপোরেশন