রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

শাহ আব্দুল কাইয়ুমের মাতৃ বিয়োগে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও চ্যানেল এস টিভির ম্যানচেস্টার প্রতিনিধি শাহ আব্দুল কাইয়ুমের মাতা নুরুন্নেসা খাতুন নিলুফা’র মৃত্যুতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন ।

নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, নুরুন্নেসা খাতুন গত ১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার দিবাগত রাত সিলেটের স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে সিলেটে শহরের মজুমদারী এলাকার কমলা বাগানস্থ নিজ বাড়ি থেকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে পৌছার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে ১০ নভেম্বর নুরুননেসা খাতুন যুক্তরাজ্য থেকে বাংলাদেশে বেড়াতে যান ।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়ে নাতি নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা নুরুন্নেসা খুবই দানশীল ও ধর্মপরায়ন ছিলেন। শুভাকাঙ্ক্ষী মহলে তিনি ‘আম্মাজান’ হিসেবে সুপরিচিত ছিলেন।

মরহুমার সন্তানেরা দেশে যাওয়ার পর সোমবার হযরত শাহজালালের (রা) মাজার প্রাঙ্গনে জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে। এরপর তার স্বামী মরহুম মুক্তিযোদ্ধা শাহ আব্দুল গফুরের কবরের পাশে দাফন করা হবে বলে জানা গেছে।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102