শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ম্যারিয়টে আজ গাইবেন তাহসান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: গত এক বছরের বেশী সময় ধরে করোনা মহামারীর কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব ছিল প্রায় স্থবির। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। নিউইয়র্কেও প্রাণ চাঞ্চল্য ফিরে আসছে। বিনোদন প্রেমীদের কিছুটা আনন্দ দিতে ১০ অক্টোবর রোববার নিউইয়র্কে ‘১৯তম ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এ্যাওয়ার্ড’ আয়োজনের পরিকল্পনা করেছেন সংশ্লিষ্টরা।গত ৩ জুন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করেন ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এ্যাওয়ার্ড’-এর আয়োজক নিউইয়র্কের অন্যতম শীর্ষ প্রমোটর ও শো টাইম মিউজিক এন্ড প্লে’র কর্ণধার আলমগীর খান আলম।তিনি জানান, বাংলাদেশের ফিল্ম ও মিউজিক জগতের তারকা শিল্পীদের নিয়ে গত ১৮টি বছর নিউইয়র্কে আয়োজিত হয়ে আসছিল ‘ঢালিউড মিউজিক এন্ড ফিল্ম এওয়ার্ড’। দুর্ভাগ্যবশত ২০২০ সালে মহামারির কারণে এই আয়োজন সম্পন্ন হয়নি। এবারের আয়োজনটি সফল করতে তিনি মিডিয়া-কর্মীসহ প্রবাসের শিল্পী-কলাকৌশলী সকলের সহযোগিতা কামনা করেছেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রখ্যাত তারুণ্যদিপ্ত ও প্রজন্মের হার্টথ্রুব অভিনেতা-সঙ্গীতশিল্পী তাহসান, কন্ঠশিল্পী নাজু আকন্দ, শেফালী সারগাম,রানো নেওয়াজ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন এনওয়াই ইন্স্যুরেন্স ও গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার শাহ নেওয়াজ, কমিউনিটি এ্যাক্টিভিস্ট আহসান হাবিব, শেখ নোমান পলাশ,আসাদুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।এছাড়াও আজ ৫ জুন শনিবার নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে স্টেজ শোতে অংশ নেবেন জনপ্রিয় কন্ঠশিল্পী তাহসান। এমনটাই জানান আলমগীর খান আলম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102