বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

ওয়েস্ট ইন্ডিজে বসেও কেক কেটে বাংলাদেশ দলের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আজ দেশের ইতিহাসের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার সাথে সাথে খুলে গেছে দখিনের দুয়ার।

এ উদ্বোধন উৎসব দেশ থেকে প্রায় ১৫০০০ কিলোমিটার দূরে, ওয়েস্ট ইন্ডিজে বসেও কেক কেটে উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচানোর লড়াইয়ে গতকাল নেমেছে দ্বিতীয় টেস্টে। টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দল নামবে টি-টোয়েন্টির লড়াইয়ে, এরপর ওয়ানডে সিরিজ শেষ করবে আগামী ১৬ জুলাই।

তবে এই সিরিজের দ্বিতীয় টেস্ট যখন চলছে, তখনই উদ্বোধন হলো সেতুটি। দেশে এই গৌরবময় সময়ে নেই সাকিব আল হাসানরা। তাই বলে সেতু উদ্বোধনের আনন্দ থেকে নিজেদের বঞ্চিত রাখেননি তারা। বিশাল এক কেক কেটে বাংলাদেশ দল উদযাপন করেছে এই মুহূর্ত।

এর আগে বিশ্ব দরবারে এই সেতুর পটভূমি ও আগমনীবার্তা তুলে ধরতে চলমান টেস্ট সিরিজের নামকরণ করা হয় পদ্মা সেতুর নামে। টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102