শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পানিরোধী ফোনের মিথ্যে দাবি, স্যামসাংকে ৯৬ লাখ ৫০ হাজার ডলার জরিমানা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরীয় প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং নিজেদের কয়েকটি ফোনের মডেলকে পানিরোধী হিসেবে দাবি করে আসছে বহুদিন ধরেই। তবে বিষয়টিকে মিথ্যে এবং বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করে স্যামসাং অস্ট্রেলিয়াকে ৯৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (১ কোটি ৪০ লাখ অস্ট্রেলিয়ান ডলার) জরিমানা করেছেন দেশটির একটি আদালত।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানায়।

অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন (এসিসিসি) জানায়, গ্যালাক্সি মডেলের কয়েকটি হ্যান্ডসেটের পানিরোধী ক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দায় স্বীকার করেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ান মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০১৯ সালের জুলাইয়ে সর্বপ্রথম মামলা দায়ের করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানায়, ২০১৬ সালের মার্চ থেকে ২০১৮ সালে অক্টোবরের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি আউটলেটে চালানো প্রচারণায় নির্দিষ্ট কয়েকটি মডেলের ফোনকে পানিরোধী হিসেবে দাবি করে স্যামসাং জানায়, স্মার্টফোনগুলো সুইমিংপুল বা সমুদ্রের পানিতেও ব্যবহার উপযোগী।

পরবর্তীতে গ্যালাক্সি মডেলের ওই স্মার্টফোনগুলো নিয়ে এসিসিসির কাছে অসংখ্য অভিযোগ পাঠান ভোক্তারা। সেখানে তারা দাবি করেন, পানির সংস্পর্শে আসার পর থেকে ঠিকমতো কাজ করছে না। এমনকি কয়েকটি হ্যান্ডসেট একদম অকেজো হয়ে যাওয়ার অভিযোগও জানান ব্যবহারকারীরা।

এসিসিসির চেয়ার জিনা ক্যাস-গোতলিয়েব বলেন, “গ্যালাক্সি মডেলের ফোনগুলোর জনপ্রিয়তা আর প্রচুর বিক্রি হওয়ার পেছনে পানিরোধী হওয়ার দাবিটি অন্যতম বড় কারণ ছিল। গ্যালাক্সি মডেলের ওই স্মার্টফোনগুলো কেনার আগে ভোক্তাদের অনেকেরই  বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন ও প্রচারণা দেখে প্রভাবিত হয়ে থাকার সম্ভাবনা আছে।

তবে স্যামসাং অস্ট্রেলিয়া একটি বিবৃতিতে দাবি করেছে, নতুন এবং বর্তমান মডেলগুলোর ক্ষেত্রে এ সমস্যা দেখা যায়নি। এসিসিসি এবং স্যামসাং যৌথভাবে জানায়, ২০১৮ সালের মার্চ থেকে অস্ট্রেলিয়ায় উন্মুক্ত হওয়া স্মার্টফোনগুলোর নতুন মডেলগুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে। ফলে পানির সংস্পর্শে এলেও স্মার্টফোনগুলোর কোনো ক্ষতি হয়নি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102