

আদালত রিপোর্টার:কক্সবাজারের আলোচিত ওসি প্রদীপকাণ্ডে জেলার টেকনাফ প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিক রাশেদুল করিমকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।আসামিপক্ষের আইনজীবী আওসাফুর রহমান বুলু বিষয়টি নিশ্চিত করেছেন।রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে বৃহস্পতিবার (২৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের বিচারপতির আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ দেন এই আদেশ দেন।আদালতে আজ রাষ্ট্রপক্ষে আজকে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস, আসামিপক্ষে ছিলেন আইনজীবী আওসাফুর রহমান বুলু।সাংবাদিক রাশেদুল আলমকে গত বছরের ২১ সেপ্টেম্বর জামিন দেন হাইকোর্ট। ওই জামিনাদেশ বাতিল এবং রাশেদুলকে আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।আইনজীবী আওসাফুর রহমান বুলু জানান, ‘অস্ত্র আইনে সাংবাদিক রাশেদুল করিমকে হাইকোর্ট জামিন দেন। ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ আজ আবেদনটি খারিজ করে দিয়েছেন। ফলে তার জামিন বহাল থাকলো।’তিনি বলেন, ‘ওসি প্রদীপের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন করায় সাংবাদিক রাশেদুল করিম ও তার পারিবারকে ফাঁসানো হয়েছে। এমনকি তার এক ভাইকে মেরে ফেলা হয়েছে। গোটা পরিবারকে হেনস্তা করা হয়েছে। এটি একটি সাজানো মামলা।’প্রদীপ কুমার দাশ টেকনাফ থানার ওসি থাকাকালে এ সংবাদিকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। ২০১৯ সালের ৩ মে তাকে গ্রেফতার করা হয়েছিল।