শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

ডাকঘরে কুলিং সিস্টেম রাখতে হবে: প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪০২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:ডাকসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ডাকঘরে কুলিং সিস্টেম রাখার ওপর তাগিদ দিয়েছেন তিনি।বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নবনির্মিত ডাক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী ভবনের উদ্বোধন করেন।তিনি বলেছেন, একেবারে উপজেলার ইউনিয়ন পর্যায়ে যেখানে ডাকঘর আছে, সেখানেই চিলিন সিস্টেম বা কুলিং সিস্টেম ব্যবস্থা রাখতে হবে। যাতে যে কোনো পচনশীল দ্রব্য যেমন— তরকারি, ফলমূল ও রান্না করা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকে।নতুন ডাক ভবন উদ্বোধন করে সরকার প্রধান বলেন, দেশের প্রায় সাড়ে আট হাজার ডাকঘর ডিজিটালে রূপান্তর করা হয়েছে। তিনি বলেন, আগে আমরা পুরো বাংলাদেশে প্রায় পাঁচ হাজারের মতো ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলাম। সেই সঙ্গে ডাকঘরগুলোকে যাতে ডিজিটাল করা যায় তার জন্য কাজ শুরু করেছিলাম।সরকারপ্রধান বলেন, ডাক বিভাগের আধুনিক সুন্দর ভবন হয়ে গেছে।

খুবই চমৎকার ডিজাইন। তবে ওর সঙ্গে দুই-একটা চিঠি যাচ্ছে এ রকম কিছু থাকলে আরও ভালো লাগত।তিনি বলেন, আমরা ইতোমধ্যে ৩৮টি মডেল ডাকঘর নির্মাণের কাজ হাতে নিয়েছি। কিন্তু আমি চাইব সারা দেশে এটা করে দিতে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102