সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজ ছাত্রীকে ধর্ষণ: বাগান ব্যবস্থাপক গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৭৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার আসামি কাশীপুর চা বাগানের সাবেক ব্যবস্থাপক আতাউর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার বিকেলে বড়লেখা থেকে আতাউর রহমানকে গ্রেফতার করা হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় তাকে শ্রীমঙ্গল থানায় হস্থান্তর করা হয়। গত বছর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। যার আসামি আতাউর। এই মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং বিভিন্ন ভাবে মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। আমাদের তদন্তে থাকে প্রাথমিকভাবে ধর্ষণে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102