বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বিশিষ্ট নাট্য সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম মাহমুদের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৬৭ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা অফিস : ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও চলচ্চিত্র সংসদ ‘সিনে আর্ট সার্কেল’র প্রতিষ্ঠাকালীন কর্মী, সময় নাট্যদল ও মহাকাল নাট্যসম্প্রদায়ের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম মাহমুদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক কাজে ও রাজপথের আন্দোলনে সাইফুল ইসলাম মাহমুদ ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে তার ভূমিকা কৃতজ্ঞতার সাথে স্মরিত হবে।

উল্লেখ্য, সাইফুল ইসলাম মাহমুদ (৬৬) রবিবার ভোর ৩টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিশিষ্ট অভিনেতা বীর মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদের মেজভাই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102