বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

যে অ্যাপ ইন্সটল করলেই বিপদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: স্মার্টফোনে বিভিন্ন প্রয়োজনে নানারকম অ্যাপ ইন্সটল করে থাকে ব্যবহারকারীরা। প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে গেলে হাজার হাজার অ্যাপ দেখা যায়। যেটা পছন্দ হচ্ছে নিমেষে ইনস্টল করে নিচ্ছেন।

তবে প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে, যা হাতিয়ে নিতে পারে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য। এমনই একটি অ্যাপের কথা সম্প্রতি সামনে এসেছে। কার্টুন বানানোর অ্যাপটি ইনস্টল করলেই ফেসবুক থেকে চুরি হচ্ছে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য।

অ্যাপটির নাম ক্রাফ্টসার্ট কার্টুন ফটো টুলস (Craftsart Cartoon Photo Tools)। এরইমধ্যে এক লাখেরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করেছে। এই অ্যাপ ফোনের মেন্যুতে ঘাপটি মেরে বসে থাকে। সেটির মাধ্যমে কোনো ছবি এডিট করতে গেলেই বিপদ! অ্যাপটি ব্যবহারকারীকে যে কোনো একটি ছবি আপলোড করে তা কার্টুনে পরিণত করতে বলে। এরপর আপনার মোবাইলে ভেসে ওঠে ফেসবুকের লগইন স্ক্রিন। আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই অ্যাপ সেই তথ্য পাঠিয়ে দেয় হ্যাকারদের কাছে।

তবে গুগলের মুখপাত্র জানান, বিষয়টি নজরে আসতেই তা প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে যারা এরই মধ্যে অ্যাপটি ইনস্টল করেছেন, তারা এখনো এটি ব্যবহার করতে পারবেন। কিন্তু ইউজারদের সতর্ক করে অ্যাপটি দ্রুত আনইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102