শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ডিএসইতে লেনদেন বেড়েছে ৪.৫৫ শতাংশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: সূচক ও লেনদেনের মিশ্র অবস্থার মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের সাপ্তাহিক লেনদেন। গত সপ্তাহে বাজারে বেশিরভাগ শেয়ারের মূল্য বেড়েছে। 

গত সপ্তাহে বাজারে লেনদেন কিছুটা বেড়েছে। আলোচ্য  সপ্তাহে ডিএসইতে ৬ হাজার ৪২৮ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ৫৯৬ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৬ হাজার ১৪৯ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ৯২০ টাকার। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪ দশমিক ৫৫ শতাংশ। 

গত সপ্তাহে ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে ১৮৪টির দাম বেড়েছে, কমেছে ১৬৬টির দাম। আর ৩৮টির দাম ছিল অপরিবর্তিত।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৪ দশমিক ০৩ পয়েন্ট কমেছে। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৭ হাজার ২৭  দশমিক ৫৫ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৭ হাজার ২৩ দশমিক ৫২ পয়েন্টে নেমে এসেছে।

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে যারা

গত সপ্তাহে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫০.৭৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুডের ৫৯.৫৯ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৩৭.২৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ২৩.৭৩ শতাংশ, ন্যাশনাল পলিমারের ২২.৬৫ শতাংশ, একমি পেস্টিসাইডসের ১৭.৫৩ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১৫.৭০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১২.৯৩ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২.৮৯ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১২.২৪ শতাংশ বেড়েছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা

গত সপ্তাহে সাপ্তাহিক দর পতনের শীর্ষে ছিলো শমরিতা হসপিটাল। গত সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৭.৭৮ শতাংশ। 

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হামিদ ফেব্রিক্সের ১২.৩৬ শতাংশ, আইসিবির ১১.২৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১০.৪৫ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৪৪ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৯.৩৯ শতাংশ, সিমটেক্সের ৮.৭৬ শতাংশ, দেশ গার্মেন্টসের ৮.৭১ শতাংশ, একটিভ ফাইনের ৮.২৭ শতাংশ এবং সাফকো স্পিনিংয়ের শেয়ার দর ৭.৯৮ শতাংশ কমেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102