সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

নির্বাচনে নেই তবুও ব্যালটে থাকবে পরীর নাম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করার কথা ছিলো পরীমণির। এরমধ্যে তার মনোনয়নপত্রও জমা পড়েছে নির্বাচন কমিশনে।

কিন্তু এরইমধ্যে জানা গেলো, নির্বাচন করছেন না পরী। শনিবার পরীমনির স্বামী শরিফুল রাজ গণমাধ্যমকে জানান, ‘শারীরিক অবস্থার কারণে পরী নির্বাচন করতে পারছে না। সে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে। তাকে ডাক্তার দেখানোর জন্য দ্রুত ভারতে নেয়ার পরিকল্পনা রয়েছে।’ 

নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বলেন, ‘আজ (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সময় ছিলো। সেটা অতিক্রম হওয়ার পর আমরা পরীরমণির বিষয়টি জানতে পারি। ফলে এখন আর প্রত্যাহারের সুযোগ নেই। ব্যালটে পরীমনির নাম থাকছেই।’ 

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও জাহিদ হোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আপিল বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102