সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিয়াজ-সাইমনদের নিয়ে সভাপতি কাঞ্চন, সেক্রেটারি নিপুণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: অবশেষে গুঞ্জন সত্যি হলো। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল আসন্ন বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন ইলিয়াস কাঞ্চন৷ ৬ জানুয়ারি রাত সোয়া ৯টার দিকে এই তথ্য ইউকেবিডি টিভি.কমকে নিশ্চিত করেছেন এ নন্দিত অভিনেতা৷

তিনি বলেন, ‌‘ইন্ডাস্ট্রি ও শিল্পীদের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছি৷ আমি সভাপতি পদে নির্বাচনে যাবো।’

অভিনেত্রী নিপুণকে সেক্রেটারি করে প্যানেল হবে কাঞ্চন-নিপুণ। এখানে সহ সভাপতি পদে দেখা যাবে দুই জনপ্রিয় নায়ক রিয়াজ ও ফেরদৌসকে।

এ প্রজন্মের নায়ক সাইমন সাদিক জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচন করবেন বলে জানা গেছে। আরও থাকবেন নায়ক ইমনসহ নানা প্রজন্মের তারকারা।

নিজের নির্বাচনের কথা জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘২০২২-২৩ সালের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবো। আমার সঙ্গে নিপুণ সেক্রেটারি পদে নির্বাচন করবে। এছাড়া রিয়াজ, ফেরদৌস, সাইমম, ইমন থাকবে৷ তারা কে কোন পদে নির্বাচন করবে সেটি এখনও ঠিক হয়নি। তবে আমাদের প্যানেলে থাকবে।

ফাইট ডিরেক্টর, নৃত্যপরিচালক, চিত্র পরিচালক, প্রযোজক ইন্ডাস্ট্রির প্রকৃত কাজের মানুষরাও আমাদের প্যানেলের সমর্থন দিচ্ছেন। তারা মন থেকে চাইছেন আমি নির্বাচন করি। এটাই আমাকে শক্তি যুগাচ্ছে। শিল্পীদের জন্য কিছু করতে চাই।’

ক্ষমতায় এলে নিয়মিত সিনেমার ব্যবস্থা করে শিল্পীদের ককর্মসংস্থান বাড়াবেন বলে পরিকল্পনা নিয়েছেন ইলিয়াস কাঞ্চন।

উল্লেখ্য, এর আগে ১৯৮৯-৯০ সালের নির্বাচনে সেক্রেটারি ছিলেন ইলিয়াস কাঞ্চন।

এদিকে নিশ্চিত হওয়া গেছে কাঞ্চন-নিপুণের বিপরীতে আরেকটি প্যানেলের নেতৃত্ব দেবেন গত কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।

শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী।

আপীল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপীল বোর্ডের সদস্য করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102