রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

দিল্লির তাপমাত্রা ৬ ডিগ্রিতে নামলো

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দিল্লিতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ। রোববার নাগাদ তাপামাত্রা আরও কমে ৫ ডিগ্রিতে নামতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তারা।  

অধিদপ্তর সূত্র জানায়, শনিবার সকালে দিল্লিতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে রয়েছে। সেই সঙ্গে দিনভর হালকা কুয়াশা থাকতে পারে।

এর আগে গত ১৬ ডিসেম্বর তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নামলে তা আরো কমার আভাস দেয়া হয়।

রাজধানী দিল্লির তাপমাত্রা কমলেও বায়ুর মানের কোনো উন্নতি হয়নি। সকাল ৮টায় বায়ুর মান রেকর্ড করে ২৮০ পাওয়া যায়, যা ‘খারাপ’ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র : এনডিটিভি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102