বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অঞ্চলের নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। সুরমা কুশিয়ারার সবগুলো পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে।

গত দুই দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। গত ৩৬ ঘণ্টায় সিলেটে ১শ ১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৮ দশমিক ২ মিলিমিটার। বৃষ্টিপাত অব্যহত থাকার ফলে বন্যার আশঙ্কা বাড়ছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিদেন সূত্রে  দেখা গেছে, সুরমা নদী, কুশিয়ারা নদী, মনু নদী, খোয়াই নদী এবং জুড়ি নদী-এর পানি বিপদসীমার কাছাকাছি এসেছে। বর্তমানে সব নদী বিপদসীমার নিচে থাকলেও অব্যাহত বৃষ্টিপাত পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এছাড়া ধনু-বাউলাই নদী ও ভুগাই-কংস নদী-এর পানিও বাড়ার আশঙ্কা রয়েছে, যা নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায় সতর্কতার প্রয়োজনীয়তা তৈরি করতে পারে।

এদিকে আগামী রবিবার পর্যন্ত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টিপাত বৃদ্ধির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিনপটিক অবস্থা নিয়ে আবহাওয়া অফিস জানায় দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম  মৌসুমীবায়ু আগামী ৩-৪ দিনের মধ্যে আরো অগ্রসর হয়ে সারাদেশে বিস্তার লাভ করতে পারে। এতে রবিবার পর্যন্ত সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102