শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

বাতাস বৃত্তে মৃত্যু ঘুম………..বিদ্যুৎ ভৌমিক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৯৫ এই পর্যন্ত দেখেছেন

প্রহর ঘেরা বাতাসবৃত্তে ; এই

মরণ তবুও প্রত্যন্ত গভীরে

একেবারেই একক !

ফের অবস্থান গত পরিবর্তনে

জমাট নৈঃশব্দ ; এ-কী 

নীরবতা , না-কি 

মৃত্যু মৃত্যু নাটক ?

# এই রাস্তাতে মুখ ঢাকা নানান

চেহারার সময় চলেছে ; ভয়ে

ও সর্বনাশের আশংকায় !

অন্য এক নীরবতার নাম

কঠিন ও কঠোর উচ্চারণে

ভাসছে মন দর্পণে ,——

কেউ কেউ ধুকছে সর্বনাশ

আর সর্বময় শেষ স্মৃতিকে

বিষর্জন দেবার অতিব

আর্তনাদে !

এটাও দেখতে হবে ; ভাবিনি

এ”বছরের লোকজন ,—–

কানে কানে শ্মশানের ঠিকানা বলে গেছে বা-তা-স ; অথচ

মুখ ঢাকা চেহারা গুলো 

পথে এসে দাঁড়িয়েছে বাঁচার

স্বপ্ন নিয়ে , মৃত্যু ও জীবনের

একান্ত কাছাকাছি !

# এই এক বারই আকাশ দেখে

চোখ ফিরিয়ে নিয়েছি আমি ;

অথচ আমার এবং অন্যসব

ভিন্ন – ভিন্ন মানুষের দিন লেখা

আছে এই কপাল রেখায় !

এভাবেই চলে যেতে হবে ; সেটাও কী

ঈশ্বর নামক অদেখা কেউ জানতেন ? 

তাই মৃত্যু মৃত্যু ভাসমান

কথায় হৃদয় দেখেছে আমাদের পৃথিবীতে মানুষ

নামক কেউ আগামীতে আর থাকবেনা ! 

শেষ একবার তাই

যে পৃথিবী ভেজার কথা

সে পৃথিবী না ভেজার কারণ

জানলাম অন্তরে অন্তরে !

# কবি পরিচিতি : বাংলা কাব্যসাহিত্যের দু”ই বাংলার জনপ্রিয় কবি  ~ বিদ্যুৎ ভৌমিক | জন্ম ১৬ জুন ১৯৬৪ , ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার ঐতিহাসিক শহর শ্রীরামপুরের শিক্ষিত পরিবারে | মাত্র ৮ বছর বয়সে সত্যজিৎ রায়সম্পাদিত “সন্দেশ” পত্রিকা দিয়ে প্রথম লেখালিখি সূচনা | বাংলা সাহিত্যের প্রথম শ্রেণীর পত্র পত্রিকায় , লিটল ম্যাগাজিন , কবিতা সংকলনে তিনি সুদীর্ঘ চল্লিশ বছর ধরে একটানা লিখে চলেছেন | তাঁর বেশকিছু কাব্যগ্রন্থের মধ্যে জনপ্রিয় > ১ / কথা নারাখার  কথা ২/ নির্বাচিত কবিতা ৩/ গাছবৃষ্টি চোখের পাতা ভিজিয়ে ছিল ৪/ নীল কলম ও একান্নটা চুমু — ইত্যাদি | বর্তমানেএকজন কলকাতার জনপ্রিয় বাচিক শিল্পী হিসাবে তিনি তাঁর কন্ঠের স্বাক্ষর রেখে চলেছেন | 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102