বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রকল্পসমূহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছে সরকার: পরিবেশমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত প্রকল্পসমূহ সর্বোচ্চ আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রকল্পসমূহ বাস্তবায়ন করে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সফল হবে সরকার।

মঙ্গলবার (৩০ নভেম্বর ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত “২০২১-২২ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের ওপর অক্টোবর ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা” সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন।

প্রকল্প পরিচালকদের উদ্দেশে বনমন্ত্রী বলেন, গৃহীত প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করলে দেশের সার্বিক পরিবেশের মানের উন্নয়ন হবে ।

তিনি বলেন, প্রকল্পের বাস্তবায়নকালে কাজের যথাযথ মান বজায় রাখতে হবে। যেকোনো সমস্যা পারস্পরিক আলোচনা করে সমাধান পূর্বক উন্নয়ন কাজ চালিয়ে নিয়ে যেতে হবে।

এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুর নাহার, সচিব মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (পরিবেশ) মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব(পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) কেয়া খান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ উদ্দিন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গণসহ মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102