বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

বাড়ানো হয়েছে জিমেইলের নিরাপত্তা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: সার্চ জায়ান্ট গুগলের ইমেইল সেবা জিমেইলে টু স্টেপ অথেন্টিকেশন বাধ্যতামূলক করেছে প্রতিষ্ঠানটি। আপনি যদি সেই কাজ না করেন তাহলে গুগল নিজে থেকেই সেই কাজ করে দেবে। তবে যে কেউ চাইলে ম্যানুয়ালি করতে পারেন। ১৫ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে নিজে থেকেই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবেল করা হয়েছে।

তবে অটোমেটিক সেট আপ না চাইলে যে কোনো সময় গুগল অ্যাকাউন্টের সেটিংস ওপেন করে নিজের টু-স্টেপ অথেন্টিকেশন কনফিগার করা যাবে।

যেভাবে নিজের অ্যাকাউন্টে টু-স্টেপ অথেন্টিকেশন এনেবেল করবেন

* প্রথমে মোবাইল থেকে Google অ্যাপ অথবা কম্পিউটার থেকে google.com ওপেন করুন

* Manage Your Account অপশন সিলেক্ট করুন

* এবার Security ট্যাব ওপেন করুন

* এখানে Signing in to Google ট্যাব সিলেক্ট করলে 2-Step Verification অপশন দেখতে পাবেন

* পরের পেজে Get Started অপশন সিলেক্ট করে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে পরের পেজে যান

এবার সুরক্ষার দ্বিতীয় ধাপ পছন্দ করতে হবে। সিকিউরিটি-কি, টেক্সট মেসেজ অথবা ভয়েস কলের মাধ্যমে যে কোনো একটি বেছে নিতে হবে। প্রত্যেকবার লগইন করার সময় এ উপায় অবলম্বন করতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102