সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বঙ্গোপসাগরে আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রা অপরিবর্তিতই থাকছে।

আবাহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপটি সৃষ্টির পর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটির গতিপথ কোন দিকে হবে তার পরবর্তী সময়ে জানা যাবে।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। 

এ সময় দেশের রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে। আগামী তিন দিনের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। সোমবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি। 

রোববার সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফেম ৩২ ডিগ্রি সেলসিয়াস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102