

তৌসিফ মান্নান, রাঙামাটি: রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন শীর্ষক সোমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগীতায় এই সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটির সহকারি পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা সহ বিভিন্ন পেশার ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ব্যবসায়ী ও ভোক্তা সকলকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন হতে হবে। এই আইন সম্পর্কে জনসাধারণকে সচেতন করা না গেলে পণ্যের গুণগত মান ব্যবসায়ীরা বজায় রাখছে কিনা তা যাচাই যেমন কঠিন হবে, তেমনি ভাবে ভেজাল পণ্য বাজারে প্রবেশ ঠেকানোও কঠিন হবে। সোনার বাংলা গড়তে সকলকে ব্যক্তি, শিক্ষা, ব্যবসায়ীক জীবনে শুদ্ধাচ্চার চর্চারও আহবান জানান বক্তারা।
সেমিনারের শুরুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯সম্পর্কে প্রতিপাদ্য উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটির সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। তিনি বলেন, রাঙামাটি এখনো পর্যন্ত মাত্র পনেরটি মামলা করেছে ভোক্তারা যার মধ্যে ১২টি মামলা নিষ্পতি করা হয়েছে। এতে ১১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ব্যবসায়ীদের কাজ থেকে, জরিমানার পচিশ ভাগ অর্থ মামলাকারী ভোক্তাদের প্রদান করা হয়েছে।