বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে ইতিহাস সৃষ্টি করেছে: পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে ইতিহাস সৃষ্টি করেছে। এই সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার। বর্তমান সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা আগে কোনো সরকার করতে পারেনি।

রোববার বিকেলে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে দরিদ্র পরিবারের মাঝে গভীর নলকূপ ও টুইন-পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ। গ্রামগঞ্জে রাস্তাঘাট, সেতু, কালভার্টে ভরপুর, যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সব ধরনের উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে রূপান্তর করা হবে।

হাওরবাসীর প্রতি শেখ হাসিনার দরদ বেশি উল্লেখ করে এম এ মান্নান বলেন, শেখ হাসিনা সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন। তিনি আমাকে সবসময়ই জিজ্ঞেস করেন, সুনামগঞ্জের মানুষ সরকারের সুবিধা পাচ্ছে কি না। তাদের উন্নয়ন হচ্ছে কি না। হাওরবাসীর কথা চিন্তা করেই শেখ হাসিনা টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন দিয়েছেন। এখানে মেডিকেল কলেজ দিয়েছেন। একসময় এ অঞ্চলের মানুষ এসব চিন্তাই করতো না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কাশেম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102