বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

ডিবি পুলিশের বিশেষ অভিযানে

নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১

এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা’র ডিবি পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আমদানিকৃত চৌদ্দ হাজার ষোল পিস ভারতীয় বিভিন্ন ব্র‍্যান্ড এর বিভিন্ন প্রসাধনী সামগ্রীসহ একজন চোরাকারবারি আটক করা হয়েছে।

জানাযায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন ৪নং দীঘলবাক ইউনিয়নস্থ কসবা শেখ লিপাই মিয়ার পারিবারিক কবরস্থানের গেইটের সামনে পাকা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে ২৯২ কার্টুনে সর্বমোট ১৪ হাজার ১৬ পিস ভারতীয় বিভিন্ন ব্র‍্যান্ড এর প্রসাধনী সামগ্রীসহ একজন চোরাকারবারিকে আটক এবং চোরাই কাজে ব্যাবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির নাম হচ্ছে মোঃ সোহাগ ব্যাপারি (৩৬) পিতা মোঃ শহীদ বেপারী সাং দক্ষিন সুজানকাঠি থানা আগৈলঝড়া জেলা বরিশাল। আটককৃত সোহাগকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে নবীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে। নবীগঞ্জ থানার ওসি মোঃ মোনায়েম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102