মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বোদায়

বিজিবি কতৃক ৬ টি ভারতীয় গরু উদ্ধার

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫৩ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ছয়টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। রবিবার (২৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় একশ গজ বাংলাদেশ অভ্যন্তর ছয়টি ভারতীয় গরু আটক করে বিজিবি সদস্যরা। রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) বড়শশী বিওপির একটি যৌথ বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। পরে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা মোট ছয়টি মালিক বিহীন গরু আটক করা হয়। আটককৃত গরুরগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করে জানান, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালান দমনে বিজিবির জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও বজায় থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102