বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেতুলিয়ায়

ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেতুলিয়ায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  করেছে শিক্ষার্থীরা। রবিবার (৯ নভেম্বর) বিকালে বিদ্যালয়ের কাছে শালবাহান বাজারের আঞ্চলিক সড়কে আয়োজিত কর্মসূচিতে শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়,  দাখিল  মাদ্রাসায় ও শালবাহান  উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানায়, থানায় অভিযোগ দেওয়ার পর ধর্ষকের পরিবার ক্ষিপ্ত হয়ে ধর্ষণের শিকার ছাত্রীর বাড়িতে গিয়ে ঘটনা চেপে যাওয়ার জন্য হুমকি দেয়। বক্তারা কর্মসূচিতে এর তীব্র নিন্দা প্রকাশ করেছেন। এ অবস্থায় দ্রুত মামলা নিয়ে ধর্ষক ও তার সহযোগীকে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।
তেতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া জানান, এ ঘটনায় মামলাসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।
এতে বক্তব্য রাখেন শালবাহান  বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান  শিক্ষক আবু জাফর, শিক্ষক সোহবার আলী, তিরনই হাট ইউপির চেয়ারম্যান আলমগির হোসেন  ইউপি সদস্য জাহাঙ্গির আলমসহ আরো অনেকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102