বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা উপজেলা

খেলাফত মজলিস এর বিভিন্ন কমিটি পূণর্গঠিত

সালেহ আহমদ (স'লিপক)
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন
খেলাফত মজলিস সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভিন্ন ভিন্ন ওয়ার্ড শাখা পূণর্গঠন করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বাদ মাগরিব স্থানীয় রুস্তমপুরে সিলাম ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার বার্ষিক শুরা অধিবেশনে উপস্থিত সকলের পরামর্শে ২০২৫-২৬ সেশনের জন্য হানিফ আলীকে সভাপতি এবং তারেক আহমদকে সেক্রেটারি নির্বাচিত করে খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাধীন সিলাম ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখা পূণর্গঠন করা হয়।
অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ সুরমা উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল, ইউনিয়ন শাখার সদস্য ফরমান আলী, শাওন আহমদ প্রমুখ সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
একইদিন বাদ মাগরিব স্থানীয় বুরুন্ডা গ্রামে জালালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার বার্ষিক শুরা অধিবেশনে উপস্থিত সকলের পরামর্শে ২০২৫-২৬ সেশনের জন্য আংগুর আলীকে সভাপতি এবং হোসাইন আহমদকে সেক্রেটারি নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট শাখা পূণর্গঠন করা হয়।
কমিটির অনান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি সেলিম আহমদ, কামাল আহমদ, সহ-সেক্রেটারি লিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক আরকান আলী, অর্থ সম্পাদক হামিদ আলী, সদস্য দুলাল আহমদ, নিমার আলী, ফখরুল ইসলাম, আফজল আহমদ শিপন, সমন আহমদ, শাহিন আহমদ, রাহেল আহমদ।
এসময় অধিবেশনে খেলাফত মজলিস জালালপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি হাঃ মাওঃ ওয়ারিছ উদ্দিন, সহ-সভাপতি আং কাদির, যুব মজলিস দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি হাঃ আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে একইদিন বাদ এশা স্থানীয় খড়ারিয়ায় সিলাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার বার্ষিক শুরা অধিবেশনে উপস্থিত সকলের পরামর্শে ২০২৫-২৬ সেশনের জন্য নুরুল ইসলামকে সভাপতি এবং মাওলানা জাকির আহমদকে সেক্রেটারি নির্বাচিত করে খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাধীন সিলাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখা পূণর্গঠন করা হয়। এসময় প্রাথমিক সদস্য ফরম পূরণ করে স্থানীয় কয়েকজন সংগঠনে যোগদান করেন।
অধিবেশনে অতিথি ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন, যুক্তরাজ্য প্রবাসী ইসলামি স্কলার মাওলানা আব্দুল হক সিলামী, জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ সুরমা উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, নির্বাহী সদস্য ক্বারী নেসার আহমদ আনসারী।
এসময় সিলাম ইউনিয়ন শাখার হাঃ মিসবাহ উদ্দিন, শায়খুর রহমান, আমির উদ্দিন, উস্তার মিয়া প্রমুখ সহ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102