বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেতুলিয়ায়

বসুন্ধরা শুভ সংঘের পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯৩ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার  তেতুলিয়া উপজেলায় ‘চলো সবাই শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি’ এবং ‘আমাদের অঙ্গীকার, নগর রাখবো পরিষ্কার’-এ দুই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ তেতুলিয়া উপজেলা শাখার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ) তেতুলিয়া উপজেলার স্থানীয় তেতুলিয়া চৌরাস্তায় বাজার এলাকায় বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং বাজারের ব্যবসায়ী পথচারীদের মাঝে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেন।
এতে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মোঃ হুমায়ুন কবির ও তেতুলিয়া বসুন্ধরা  শুভ সংঘ কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটনের দিকনির্দেশনায়, উপজেলা শাখার নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন তেতুলিয়া বসুন্ধরা শুভ সংঘের সদস্য  আতিকুজ্জামান শাকিল, তেতুলিয়ার জাতীয় পুরস্কারপ্রাপ্ত  পরিবেশ বিদ মাহমুদুল হক,তেতুলিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও চৌরাস্তা বাজার  ব্যবসাহী শুভ সংঘের সদস্য  খন্দকার আবু সালে ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।
সকলে তাদের বক্তব্যে বলেন পরিচ্ছন্ন দেশ গড়তে হলে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে।
বসুন্ধরা শুভসংঘ তেতুলিয়া উপজেলা শাখার বন্ধুরা জানিয়েছেন তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
পরে বসুন্ধরা শুভ সংঘ শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলো তে ডাস্টবিন স্থাপন করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102