বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

সিলেটে

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ এই পর্যন্ত দেখেছেন

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদৌগে শনিবার (৬ সেপ্টেম্বর) সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের গোটাটিকর আবাসিক এলাকায় (ষাটঘর) জামিয়া তা’ লীমুল কোরআন সিলেট মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বারের বিশিষ্ট আইনজীবী ও জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের  ভাইস প্রেসিডেন্ট মোঃ আতাউর রহমান, সেক্রেটারি এনামুল কবির, জয়েন্ট সেক্রেটারি মামুনুর রশিদ।

অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া তা’ লীমুল কোরআন সিলেটের শিক্ষা সচিব মাওলানা মুফতি আলী মর্তুজা বিন আমিন হাফিজাহুল্লাহ, হিফজ বিভা‌গের সহকারী শিক্ষক হাফিজ মাওলানা সাইদুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল মজিদ, হাফিজ মাওলানা ইমরান আহমদ ও শিক্ষার্থী বৃন্দ।

বক্তারা বলেন, মাদ্রাসা প্রাঙ্গণ সবুজায়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আজকের রোপিত ছোট্ট চারাটি কেবল একটি গাছের সূচনা নয়। এটি বহন করছে মাদ্রাসার একটি বৃহৎ, দীর্ঘমেয়াদি এবং টেকসই স্বপ্ন। এ স্বপ্ন এমন একটি মাদ্রাসা প্রাঙ্গণ গড়ে তোলার, যা পরিবেশবান্ধব, নান্দনিক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102