বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে ৫০০ ঘনফুট বালু জব্দ

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৮৯ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিবুল্লাহ আকনের নেতৃত্বে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের অইজারাকৃত বিভিন্ন বালু মহালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলাধীন বালু মহালগুলোতে অভিযান চালিয়ে আনুমানিক ৫০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। এ সময় সেনাবাহিনীর একটি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এলাকার পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, সম্প্রতি অবৈধভাবে বালু উত্তোলনস্থলে লাল পতাকা টাঙানো ও বাঁশের ব্যারিকেড বসিয়ে ট্রাক চলাচল বন্ধ করা হয়েছিল। নদী, পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি সুরক্ষার স্বার্থে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মেনে চলার জন্য শ্রীমঙ্গলের জনসাধারণের প্রতি অনুরোধ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102