রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

ইসরায়েলের ভয়াবহ হামলা লেবাননে: একদিনেই ২৭৪ জনের মৃত্যু, আহত ১০২৪

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ এই পর্যন্ত দেখেছেন

লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (২৩ সেপ্টেম্বর) ইসরায়েলি বাহিনী চালানো এই হামলায় দেশটিতে অন্তত ২৭৪ জনের মৃত্যু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২৭৪ জন। আর আহতের সংখ্যা ১০২৪। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তারা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় এই নারকীয় হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা লেবাননে হিজবুল্লাহর প্রায় ৮০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করছেন, ইসরায়েলের জন্য সামনে কঠিন দিন রয়েছে।

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউএনআইএফআইএল সতর্ক করেছে, বেসামরিক জনগণের ওপর আক্রমণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং তা যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

দক্ষিণ লেবাননের মানুষ জানিয়েছেন, তারা হিজবুল্লাহর ব্যবহৃত ভবন থেকে দূরে থাকার জন্য সতর্ক করে টেক্সট এবং ভয়েস মেসেজ পাচ্ছেন। লেবাননের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি ওগেরো জানিয়েছে, তেমন ৮০ হাজারের বেশি ফোন সতর্কতা দিয়েছে ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, এদিন সকালে একটি বিবৃতি জারি করে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাতে দেশের দক্ষিণের সব হাসপাতালগুলোকে জরুরি নয়, এমন অস্ত্রোপচার বাতিল করার অনুরোধ করা হয়েছে। চিকিৎসকদের বলা হয়েছে, আহতদের জন্য প্রস্তুত থাকতে যারা জরুরি বিভাগে আসতে পারেন।

ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ লেবাননের টায়ার শহরের আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। পূর্বাঞ্চলের মারজায়ুন থেকেও ধোঁয়া উঠতে দেখা গেছে।

হিজবুল্লাহ বিবৃতি দিয়ে জানিয়েছে, উত্তর ইসরায়েলের দিকে তারা কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। রবিবারও (২২ সেপ্টেম্বর) ইসরায়েলের দিকে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে। যেগুলো ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে বেশ অনেকটা গভীরে আঘাত হানতে সক্ষম হয়।

হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102