সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প যে ভাবে ইরান যুদ্ধ স্থল থেকে বাড়ি ফিরলেন তিন বন্ধু পঞ্চগড়ের দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

ফেসবুকের নতুন চমক!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৭১ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: আবারও ফেসবুক নিয়ে আসছে নতুন চমক। আসছে ফেসবুকে নতুন ফিচার। মেসেঞ্জারের ভিডিও ও ভয়েজ কলের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সিস্টেম চালু করেছে টেক জায়েন্ট প্রতিষ্ঠানটি। যার কারণে ফেসবুক নিজেও ব্যবহারকারীদের ভয়েস ও ভিডিও কল শুনতে পারবে না।এটি এতদিন মেসেঞ্জারের টেক্সট ভার্সনের জন্য চালু ছিল। এখন থেকে কলের ক্ষেত্রেও এই গোপনীয়তার নীতিমালা অনুসরণ করবে ফেসবুক। যার ফলে প্রেরক ও প্রাপকের মধ্যেই কনর্ভাসেশন সীমাবদ্ধ থাকবে। এবং ফেসবুক তার ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারেও আপডেট এনেছে।সম্প্রতি এক ব্লগ পোস্টে ফেসবুক এই ঘোষণা দেয়। এতে জানানো হয়েছে, ২০১৬ সাল থেকেই ফেসবুকে টেক্সট মেসেজের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু রয়েছে। তবে বিগত কয়েক বছর ধরে অডিও ও ভিডিও কলের পরিমাণও দ্রুত বেড়েই চলেছে।দৈনিক ১৫ কোটি ভিডিও কল হয়। আর সেটা বিবেচনায় রেখেই এবার অডিও ও ভিডিও কলের জন্যও এই পরিবর্তন আনা হয়েছে।এছাড়া ইনস্টাগ্রামেও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক। সেই সঙ্গে গ্রুপ চ্যাট, গ্রুপ ভয়েজ ও ভিডিও কলের ক্ষেত্রেও এই ব্যবস্থা চালু করা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে ফেসবুক।‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের ক্ষেত্রে নতুন আপডেট এনেছে ফেসবুক। এবার এই ফিচারে যুক্ত হল ‘টাইমার কন্ট্রোল’। অর্থাৎ ব্যবহারকারীরা ঠিক করে নিতে পারবেন মেসেজ মুছে দেওয়ার সময়সীমা। ৫ সেকেন্ড থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে তারা নির্ধারিত সময় বেছে নিতে পারবেন। এবং সেই সময়ের পর অটো মুছে যাবে মেসেজ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102