মকিস মনসুর: বিপুল উৎসাহ উদ্দীপনার ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১২ ই রবিউল আউয়াল, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বনবী হযরত মোহাম্মাদ(সা:)(আ: )পৃথিবীতে আগমনের দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত মঙ্গলবার দুপুরে
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৫ দিনের জার্মানি ও যুক্তরাজ্য সফর শেষ করে আজ দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেছেন। রাষ্ট্রপতি ও তার সফর
যুক্তরাজ্য অফিস: লন্ডনে ২০০৬ সালের পুরাতন পেট্রোল গাড়ি ও ২০১৯ সালের পুরাতন ডিজেল গাড়ি নতুন করে সীমানা দেয়া ইউলেজ-এ প্রবেশ করতে পারবে না। টিএফএল এবং লন্ডন মেয়র যৌথভাবে এ সিদ্ধান্ত
যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যস্থ লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে। রোববার (২৪ অক্টোবর) পূর্ব লন্ডনের মাইলএন্ড স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দশ দলের শতাধিক
স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্য সরকার সবসময় ধর্মীয় স্বাধীনতার পক্ষে। যুক্তরাজ্য বিশ্বাস করে বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার
যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে চিকিৎসা বিশেষজ্ঞরা কোভিড-১৯ এর বিধিনিষেধ চালু করার জন্য যুক্তরাজ্য সরকারের ওপর চাপ প্রয়োগ করছেন। শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে। বিশেষজ্ঞরা
নিউজ ডেস্ক: মেইনস্ট্রিমের সক্রিয় আইনজীবি চার্চকোর্ট চেম্বারের ব্যারিস্টার ইসলাম খানকে লণ্ডন বাংলা প্রেসক্লাবের লিগ্যাল কনসালট্যান্ট নিযুক্ত করা হয়েছে। প্রেসক্লাবের নির্বাহী কমিটির গত ৫ অক্টোবরের সভায় এই নিযুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা
যুক্তরাজ্য অফিস: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন। যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় জানান, রাষ্ট্রপতি বার্লিন থেকে দুপুর দেড়টায় (স্থানীয় সময়)
ডক্টর আনিছুর রহমান আনিছ : ব্রিটেনের পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি বা সংসদ সদস্যদেরকে হত্যা, হুমকি এবং তাঁদের উপর হামলার ঘটনা নতুন নয়। বিগত পাঁচ দশকে ব্রিটেনে অর্ধ-ডজনেরও বেশী এম.পি সন্ত্রাসী হামলায়

কামরুল ইসলাম: ইসলাম ও রাসুল এ পাক এর সুন্নাত সমুন্নত রাখার প্রত্যয়ে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি ও আঞ্জুমানে আল আল ইসলাহ বৃষ্টল বাথ এন্ড সাউথ ওয়েষ্ট শাখার আয়োজনে গতকাল অনুষ্টিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল। বৃষ্টলের স্থানীয় বায়তুল মোকাররম ইসলামিক সেন্টারে অনুষ্টিত মাহফিলে আনজুমান এ আল ইসলাহ বৃষ্টল বাথ এন্ড সাউথওয়েষ্ট শখার সাধারণ সম্পাদক মীর্জা আব্দুল হামিদ এর পরিচালনায় ও আনজুমান এ আল ইসলাহ বৃষ্টল বাথ এন্ড সাউথওয়েষ্ট শাখার সভাপতি হাফিজ মৌলানা মনছুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানের শুরুতে নাশিদ পরবেশন করেন ক্বারীগোলাম আম্বিয়া । আনজুমান এ আল ইসলাহ বৃষ্টল বাথ এন্ড সাউথ ওয়েষ্ট শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ নাজমুদ্দৌলা চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরুকৃত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদিস লতিফিয়া লন্ডন এর মুহাদ্দিস ও লতিফিয়া কারী সোসাইটি ইউকে এর সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ আশরাফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বয়ানপেশ করেন ফিশপন্ড জামে মসজিদের ইমাম মৌলানা মুহাম্মদ ইরফান জালালি, ইষ্টন জামে মসজিদের ইমাম হাফিজমৌলানাআব্দুল রহিম রুমি। মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লতিফিয়া কারী সোসাইটি ইউ কে এর সাংগঠনিক সম্পাদক মৌলানা এনামুল হক, মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক রহিম বক্স, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান,মৌলানা আবিদউদ্দীন, মৌলানা লতিফ আহমদ, হাফিজ হাবিবুর রহমান প্রমুখ। বক্তাগন তাদের বক্তব্যে বলেন, রাসুলেপাক হযরত মুহাম্মদকে (সা.) সৃষ্টি না করলে মহান রাব্বুল আলামীন কোনো কিছুই সৃষ্টিকরতেন না। সকল সৃষ্টির মূলেই রয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)।মানুষের কল্যাণে আল্লাহপাক যুগে যুগে যত নবী ওরাসূল প্রেরণ করেছেন, তাঁদের মধ্যে হযরত মুহাম্মদকে (সা.) সর্বশ্রেষ্ঠ হিসেবে স্থান দিয়েছেন এবং তাঁকে আখেরি নবী হিসেবে ঘোষনা করেছেন। তাঁর পরে আর কোনো নবী ও রাসূল আসেনি এবং আসবেও না।আল্লাহপাক তাঁকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদান করেছেন। তিনি রাসূলকে (সা.) এতটাই শ্রেষ্ঠত্ব দিয়েছেনযে, রোজ হাশরে আল্লাহর কাছে বান্দাদের ক্ষমা করার সুপারিশের অনুমতি একমাত্র তাঁরই রয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে (সা.) এতটাই ভালোবাসেনযে, তিনি নিজে তাঁকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এবং তাঁর জন্য দরুদ পাঠ করেন।স্বয়ং আল্লাহর কাছে যখন রাসূল (সা.) এত প্রিয়, তখন মানুষ হিসেবে আমাদের কাছে তাঁর গুরুত্ব কত অপরিসীম তা ব্যাখ্যা করে বলার অবকাশ নেই।মানবজাতির জন্য এই দুনিয়া এবং আখেরাতের মুক্তির একমাত্র উপায় তিনি।তাঁর অনুসরণের মধ্যেই মুক্তি নিহিত রয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইসলামই হচ্ছে আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। ইসলামের কান্ডারি রাসূল (সা.)।আমরা মুসলমানরা যে তাঁর উম্মত হতে পেরেছি, এটা স্বয়ং আল্লাহপাকের অনুগ্রহ ও করুণা ছাড়া কিছুই নয়।বলার অপেক্ষা রাখে না, রাসূলেপাক হযরত মুহাম্মদ (সা.) পুরো মানবজাতির কল্যাণের জন্যই প্রেরিত হয়েছিলেন।তাঁর আদেশ, নির্দেশ অনুসরণ এবং মেনে চলার মধ্যেই আল্লাহরপছন্দের বান্দায় পরিণত হওয়া সম্ভব। কাজেই, তাঁকে ভালবাসা এবং তাঁর সুন্নাহ অনুযায়ী চলা প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য। বক্তাগন তাদের বক্তব্যে বলেন, নামাজ পড়া আল্লাহকে স্মরণ করা ও তাকে খুশি করার জন্য। নামাজ না পড়লে বেহেস্তে প্রবেশ অসম্ভব।আল্লাহ পাক ফরমান আমার বন্ধুকে সালাম ও দুরুদ না পাঠ করলে নামাজ সম্পুর্ণ হবে না।কবরের শেষ প্রশ্নের জবাবে আল্লাহ পাকেররাসুল সাঃ কে দেখিয়ে তার সমন্ধে জিজ্ঞাসা করা হবে যারা সঠিক উত্তর দিতে পারবেন তিনি জান্নাতের মেহমান হয়ে যাবেন সেজন্য আমাদের সবাইকে আল্লাহ পাকের বন্ধু হুজুরে পাক এর শান মান ও তার উপর সব সময় দুরুদ ও সালাম পেশ করতে হবে। মিলাদ মাহফিল আয়োজনকারীদের জন্য