বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

কার্ডিফ শাহ্ জালাল মসজিদ ও জালালীয়া মসজিদে‌ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৫৪৪ এই পর্যন্ত দেখেছেন

মকিস মনসুর: বিপুল উৎসাহ উদ্দীপনার ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১২ ই রবিউল আউয়াল, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বনবী হযরত মোহাম্মাদ(সা:)(আ: )পৃথিবীতে আগমনের দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত মঙ্গলবার দুপুরে কার্ডিফ শাহ্ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে এশার নামাজের পর কাডিফ জালালীয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ , মিলাদ শিরনী বিতরণ ও দোয়ার মাহফিলের অনুষ্টিত হয়েছে।

কার্ডিফ শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিথলী জামে মসজিদের ইমাম ও খতিব বিশিষ্ট মাওলানা হাফিজ হেলাল উদ্দিন।

এশার নামাজের পর কার্ডিফ জালালিয়া মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল মুকতাদির এর পরিচালনায় এবং ক্বারী আব্দুস সেলিমের পবিত্র কুরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে ওয়াজের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ওয়াজ ফরমান, লন্ডন দারুল হাদীস লতিফিয়ার সুনামধন্য মুহাদ্দিস, ব্রিকলেন জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা নজরুল ইসলাম।

উভয় প্রোগ্রামে প্রধান অতিথি তাঁদের বক্তব্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মীলাদ ও সীরত এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহান আল্লাহতায়ালা হযরত মুহাম্মদকে (সাঃ) ‘রহমাতুল্লি-ল আলামীন’ তথা সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে প্রেরণ করেন। দুনিয়ায় তাঁর আগমন ঘটেছিল ‘সিরাজাম মুনিরা’ তথা আলোকোজ্জ্বল প্রদীপ রূপে।’
বক্তারা বলেছেন, ‘ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। মহানবী (সা.)- এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। করোনা মহামারিসহ আজকের দ্বন্দ্ব-সংঘাতের সময় বিশ্বে প্রিয় নবী (সা.) এর অনুপম জীবনাদর্শ, তাঁর সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ এবং ইবাদতের মাধ্যমেই বিশ্বের শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত হতে পারে।

বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102